হক জাফর ইমাম, মালদাঃ নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার কদমতলা গ্রামে নদীতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা কালিয়াচক থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার মালদা কালিয়াচক থানার কদমতলা গ্রামে নদীর জলে ভাসতে দেখা যায় অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তিকে। গ্রামের মানুষের সন্দেহ হলে তারা নদীর কাছে গিয়ে দেখেন বৃদ্ধ ব্যক্তিটি মারা গিয়েছেন সাথে সাথে নদীর জল থেকে মৃত বৃদ্ধ ব্যক্তিটি কে উদ্ধার করে খবর দেওয়া হয় মালদা কালিয়াচক থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মালদা কালিয়াচক থানার পুলিশ।বৃদ্ধ ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে। মৃত বৃদ্ধ নাম পরিচয় পাওয়ার চেষ্টা করছেন মালদা কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *