জিমের সামনে অজ্ঞাতপরিচয় চার আততায়ীর গুলিতে খুন হলেন হরিয়ানার কংগ্রেস নেতা বিকাশ চৌধুরি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফরিদাবাদের সেক্টর ৯–এ। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও ফরিদাবাদের ওই জিমে গিয়েছিলেন বিকাশ। তিনি যখন গাড়ি পার্ক করছিলেন তখন একটি গাড়িতে করে চার আততায়ী সেখানে পৌঁছয়। তারপর একজন বিকাশকে লক্ষ্য করে গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে গুলি ছোড়ে। আরেকজন চালকের দিক থেকে তাঁর উপর গুলি চালায়। গুলি ছুড়েই চম্পট দেয় আততায়ীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৩৮ বছরের বিকাশ। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *