জম্মু-কাশ্মীরে সাম্বা সীমান্তের কাছে ড্রোনের মাধ্যমে চালান করা অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করল ভারতীয় সেনা। জানা গেছে, যে মরসুমি নদীর ধারে এই অস্ত্র পাওয়া গেছে সেখান থেকে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ‘জিরো লাইন’ মাত্র ২ কিমি দূরে।ভারতীয় সেনার ওয়েস্টার্ন কম্যান্ড এদিন টুইটারে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদের ছবি টুইট করে জানায়।