আজ সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান বহুতলের একাংশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুলিকেশি নগর এলাকায়। আবার নির্মীয়মাণ বহুতলের পাশের একটি বহুতলও ভেঙে পড়ে। ওই বহুতলটিতে আটটি পরিবার বাস করত। বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তুপের মধ্যে এখনও কেউ আটকে রয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। উদ্ধারকাজ জারি রয়েছে। ‌যে বহুতলটি ভেঙে পড়েছে তা মাত্র চার বছর আগে তৈরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *