হক জাফর ইমাম, মালদাঃ গভীর রাতে শোয়ার ঘরে নিজের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক আরপিএফ কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মালদা হরিশ্চন্দ্রপুর থানা কুমেদপুর রেল কোয়ার্টারে। মৃত আরপিএফ কর্মীর নাম গুড্ডু কুমার। পরিবার সূত্রে জানা যায় রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর নিজের শোয়ার ঘরে ঘুমাতে যান গভীর রাতে নিজেই নিজের মাথায় সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে গুড্ডু কুমার। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে । রবিবার মৃতদেহটিকে উদ্ধার করে মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালেল মর্গে পাঠায়। মৃতের বাড়ি বিহারের পার্টনার পান্ডা রক এলাকায় । রেল পুলিশ সূত্রে জানা যায় গত এক বছর ধরে মৃত গুড্ডু কুমার তার স্ত্রী রঞ্জা দেবী ও মেয়ে আরোশী কুমার সঙ্গে কুমেদপুর স্টেশনের আরপিএফ কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী রঞ্জা দেবী জানান গতকাল রাতে ডিউটি থেকে ফিরে এসে নিজের শোয়ার ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। তারপর মধ্য রাত্রে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। মৃত আরপিএফ কর্মী গুড্ডু কুমার নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন ডান দিক থেকে হয়ে বাম দিকে গুলি বেরিয়ে পড়ে। তবে এই আত্মহত্যা কেনই বা তিনি করলেন সেই বিষয়ে তার স্ত্রী কিছুই বুঝতে পারছেন না। তদন্তে নেমেছে মালদা হরিশচন্দপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *