হক জাফর ইমাম, মালদাঃ মালদা শহরে বেআইনি অস্ত্র সহ দুই জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো মালদা মোথাবাড়ি থানার পুলিশ । কালিয়াচক দুই নং ব্লকের বিরামপুর এলাকায় সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখেই পুলিশ সন্দেহ হলে ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মালদা মোথাবাড়ি থানার পুলিশ। সাথে সাথেই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃত দুই যুবককের নাম রাম রঞ্জন সরকার ও আজিজুল সেখ । ধৃতরা মালদা শহরের কৃষ্ণপল্লিতে থাকে । পুলিশ এদের কাছে দুটি ৭ এম এম পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ।ধৃতদের বিরূদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রজু হয়েছে । এই দুই যুবকের সঙ্গে। এলাকার কে কে কি ধরনের অপরাধের সঙ্গে জড়িত পুলিশ খাতিয়ে দেখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *