আদানি এন্টারপ্রাইজ এনডিটিভি কিনছে। ওই সংস্থার ২৯.১৮ শতাংশ শেয়ার কিনছে। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য তারা অফার দিয়েছে। প্রতি শেয়ারের দাম ২৯৪ টাকা। এর জন্য তারা ৪৯৩ কোটি টাকা অফার করেছে। আদানি গ্রুপের অধীনস্থ সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড মঙ্গলবার এই ঘোষণা করেছে।

এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের সিইও সঞ্জয় পুগালিয়া বলেন, নিউ এজ মিডিয়ার ক্ষেত্রে সংস্থার এটি একটি বড় পদক্ষেপ। এএমএনএল ভারতীয় নাগরিকদের তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে চায়। ভৌগলিক সীমানা ছাড়িয়ে প্রজন্ম নির্বিশেষে এনডিটিভি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার স্বকীয়তা বজায় রেখেছে। সম্প্রচার ও ডিজিাটাল মাধ্যমে এই সংস্থার অবদান বিরাট।