লাদাখে চিন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। গালভান নদীর তীরে চীন তাঁবু নির্মাণ করছে- এমন খবর জানার পর এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সিকিমে চিন ও ভারতীয় সেনাসদস্যদের মধ্যে হাতাহাতির এক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, গালভান নদীর তীরে একের পর এক তাঁবু স্থাপন করছে চীনা বাহিনী। এলএসি বরাবর নিজেদের শক্তিও বাড়িয়ে চলেছে বেইজিং। এমন পরিস্থিতিতে ওই এলাকার উত্তেজনা বাড়ছে। তাই সীমান্তে পাল্টা শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনাবাহিনী।