ভোট পরবর্তী বাংলায় স্ট্রংরুম ও EVM-র নিরাপত্তা বিভ্রাট অব্যাহত। *নেতাজি ইন্ডোরের পর এবার কলকাতার কসবা এলাকার স্ট্রংরুমে CCTV ক্যামেরা বন্ধ থাকাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার রাতে এই খবর জানাজানি হতেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে ওই সময়ের পূর্ণাঙ্গ ‘ব্যাক-আপ’ ফুটেজ দাবি করেছে জোড়াফুল শিবির।
নেতাজি ইন্ডোরের পর এবার কসবা! স্ট্রংরুমের ক্যামেরা ‘বন্ধ’, ব্যাক-আপ ফুটেজ চেয়ে কমিশনে তৃণমূল


