শাহরুখ পুত্র আরিয়ানের মুক্তি নিয়ে ফের সওয়াল করলেন অধীর চৌধুরী। আরিয়ানকে এভাবে জেলে আটকে না রেখে, ওঁকে মুক্তি দেওয়া হোক। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান খান মাদক মামলা নিয়ে ফের মুখ খুলতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। যেখানে তিনি বলেন, আরিয়ান খানের গ্রেফতারির মাধ্যমে এ দেশে যুব সম্প্রদায়ের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। প্রভু ভক্ত না হলে, এ দেশের যুব সম্প্রদায়কে কীভাবে তার ফল ভুগতে হবে, আরিয়ানের গ্রেফতারির মাধ্য়মেই তা স্পষ্ট হচ্ছে বলেও কটাক্ষ করেন অধীর। এনসিবির মতো একটি সংস্থাকে কাজে লাগিয়ে এসব করা হচ্ছে বেলও কার্যত কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করেন অধীর চৌধুরি।

