নাবালিকাকে গণধর্ষণের পর খুন ! ১৫ বছর বয়সি কিশোরীর মাথা থেঁতলানো ও রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় অসমে। মেয়েটির যৌনাঙ্গে লোহার রড গাঁথা ছিল বলে জানা গিয়েছে ৷ রবিবার রাতে প্রায় সাড়ে এগারোটা দিকে অসমের হাইলাকান্দি জেলার অন্তর্গত কাটলিচেরা থানা এলাকার নাবালিকার এমন ভয়ানক পরণতিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটলিচেরা থানা এলাকায় ৪ নম্বর সেকশনের জাতীয় সড়ক-৬ এর কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশের কাছে মেয়েটির মা জানিয়েছেন, তিনি একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ৷ সে সময় নাবালিকা বাড়িতে একাই ছিল। এমনকী গতকাল অনুষ্ঠান বাড়িতে যেতে তাঁর বেশ কিছুক্ষণ দেরি হয় ৷ এদিকে, তাঁর বেরিয়ে যাওয়া নিয়ে আগে থেকেই সম্ভবত অভিযুক্তরা ওত পেতে বসেছিল ৷ তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেই তাঁর মেয়ের উপর নৃশংস অত্যাচার করে খুন করে অভিযুক্তরা ৷ নির্যাতিতার মায়ের আরও অভিযোগ, মেয়েকে বাড়িতে একা পেয়ে কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে। এখানেই থেমে থাকেনি তারা ৷ তিনি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে দেখেন, তাঁর মেয়ের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ৷ তিনি পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থল থেকে নির্যাতিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, কিশোরীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। কে বা কারা এই কাণ্ড ঘটাল, তারা কিছুই জানেন না ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অসম ও মিজোরাম জাতীয় সড়কে যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ তবে, পুলিশ ইতিমধ্যে ৫ যুবককে আটক করেছে ৷ ঘটনার প্রকৃত কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে ৷ অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করে দেখছে। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “পুলিশ ও ফরেনসিক তদন্তকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ৷ আমরা পুলিশের কাছে দ্রুত এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।” এদিকে, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে, আশ্বাস দিয়েছে অসম পুলিশ ৷
অসমে বাড়িতে একা পেয়ে নাবালিকাকে গণধর্ষণ, যৌনাঙ্গে রড-মাথা থেঁতলে খুন, আটক ৫ যুবক
Byবঙ্গনিউজ
Aug 3, 2026
