আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে জয় পেল এটিকে মোহনবাগান। শুক্রবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন বাহিনী। জোড়া গোল করে প্রথম ম্যাচেই নজর কাড়লেন গতবারের বিজয়ী দল মুম্বই সিটি এফসি থেকে আসা স্প্যানিশ স্ট্রাইকার হুগো বোমাস। রয় কৃষ্ণা পেনাল্টি থেকে গোল করেন। একটি গোল করেন তরুণ স্ট্রাইকার লিস্টন কোলাসো।