দলীয় কর্মসূচিতে ডায়মন্ডহারবার যাওয়ার পথে হামলার মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে দিল্লির বঙ্গভবনে হামলা চালানো হয়। অভিযুক্ত বিজেপি। জানা গিয়েছে, স্লোগান দিতে দিতে বিজেপি কর্মীরা বঙ্গভবনে ঢোকার চেষ্টা করে। মূল প্রবেশপথ বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা। এরপর হামলাকারীরা বাইরের বোর্ডে কালো কালি স্প্রে করে দেয় বলে অভিযোগ। একটি এলইডি বোর্ডও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিস এসে হামলাকারীদের হটিয়ে দেয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
দিল্লির বঙ্গভবনে হামলা, অভিষেকের বাসভবনে বাড়িতে লেপা হল কালো কালি, গ্রেপ্তার ২
Byবঙ্গনিউজ
Dec 11, 2020
