সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে বারেবারে অভিযোগ তুলেছে বিজেপি সরকার। এই মর্মে আজ ব্যারাকপুরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিয়ে পথে নেমেছিল বিজেপি কর্মী সমর্থকেরা। বিরোধীদের বিক্ষোভ আটকাতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে চলে জলকামান। পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়।

