November 25, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

পুরীর মন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথদেবের স্নানযাত্রা

আজ দেবস্নান পূর্ণিমা । পুরীতেমহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা ৷ জগন্নাথদেবের স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে পুরীতে। এই মহা স্নানযাত্রা উৎসব দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ স্নানযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্টডাউন। রথের আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। লাখ ভক্ত সমাগম পুরীর জগন্নাথ ধামে।  পুরীর জগন্নাথ ধাম প্রাঙ্গণে অবস্থিত  সোনার কূপ (সুনা কুয়া) থেকে ১০৮টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিন বিগ্রহ। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহ ধোয়ানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পুরীতে ১০৮ ঘড়া জলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর প্রথা রয়েছে। এরপরই বিকেল সাড়ে ৩টার দিকে পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব ‘স্নান মণ্ডপ’ ঝাড়ু দেওয়ার অনুষ্ঠান করবেন । এরপর ১৫ দিন বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহের দরজা। এই সময় কোনও দর্শনর্থী দেবতাকে দর্শন করতে পারেন না। কথিত আছে এই সময় মন্দিরের ঘন্টা বাজানো, উলুধ্বনি পর্যন্ত দেওয়া হয় না। ধর্মীয় বিশ্বাস, স্নানের পর মহাপ্রভু শ্রী জগন্নাথের জ্বর আসে। তাই তাঁদের নির্জনে চিকিৎসা করা হয়। এ সময় তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। অসুস্থতায় ভগবানকে শুধুমাত্র সাধারণ ভোগ নিবেদন করা হয়। এই ১৫ দিনে জগন্নাথকে ৫৬ ভোগ দেওয়া হয় না। ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের এক আধিকারিক বলেন, “শ্রী সুদর্শনকে প্রথমে মন্দির থেকে বের করে আনা হয় এবং ভোর ৫টা ৪৫ মিনিটে স্নানবেদীতে নিয়ে যাওয়া হয় তাঁকে । এরপর, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথের মূর্তি স্নানবেদীতে নিয়ে যাওয়া হয় ৷