রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের। রাজ্যের মিড ডে মিলকেই ‘মডেল’ বলে আখ্যা কেন্দ্রের। কেন্দ্র ও রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে রাজ্যের প্রশংসাই এদিন করা হয়েছে।মিড ডে মিলে টাকার ব্যবহারে রাজ্যের ভূয়সী প্রশংসা কেন্দ্রের। প্রসঙ্গত, মিড ডে মিল নিয়ে এর আগে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু এবার সরাসরি মিড ডে মিল নিয়ে রাজ্যের মডেলকেই প্রশংসা করল কেন্দ্র ৷ এর পাশাপাশি ফের রাজ্যকে টাকা বরাদ্দও করা হল। এবার সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যের জন্য টাকা বরাদ্দ কেন্দ্রের। মোট চার হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করল কেন্দ্র। স্কুলের পরিকাঠামো ও মিড ডে মিলের ব্যয় নির্মাণে ব্যবহার হবে এই টাকা।


