November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

বাংলার দুই কেন্দ্রে গেরুয়া ঝড়ে উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

 বাংলার রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়ে উপনির্বাচনে জোড়া আসনে গেরুয়া ঝড় তুলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। নন্দীগ্রামের পাশাপাশি মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর হাসিল করেছে পদ্মশিবির। বাংলার এই চোখ ধাঁধানো সাফল্যে শুধু রাজ্য রাজনীতিই নয়, সিলমোহর পড়েছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। শুক্রবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে এই জয়কে ‘সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট, গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাতে গড়া গড়ে বড় ব্যবধানে জয় হাতছাড়া হলেও এবার প্রয়াত আপ্তসহায়কের মা হাসিরানি রথের হাত ধরে নন্দীগ্রামে রেকর্ড গড়ল বিজেপি। অন্যদিকে, সংখ্যালঘু প্রধান রেজিনগর বিধানসভা উপনির্বাচনেও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। বাংলার এই দুই কেন্দ্রের পাশাপাশি অসমের নাগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও গেরুয়া শিবির দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ের পরই নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “নাগাঁও লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল আবারও প্রমাণ করল যে, বিজেপি-এনডিএ-র সুশাসনের কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের এক গভীর আত্মিক সংযোগ রয়েছে।” একইসঙ্গে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি দলের কর্মী-সমর্থকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি।