করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও। সোমবার রাতে টুইট করে নিজে সেই খবর জানিয়েছেন এই বর্ষীয়ান নেতা। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি।