ফের পথ দুর্ঘটনার কবলে পড়লেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। কেরল থেকে ৩৮ জন যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গে আসছিল একটি বাস। বহুদিন সেখানে আটকে থাকার পর নিজেরাই বাসটি ভাড়া করেছিলেন ওইসব শ্রমিকরা। পথে ওড়িশার বালেশ্বরে বাসটি উল্টে যায়। জখম হয়েছেন ৭ জন শ্রমিক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরল থেকে ফেরার পথে ওড়িশার বালেশ্বরে বাস দুর্ঘটনার কবলে বাংলার পরিযায়ী শ্রমিকরা
Byবঙ্গনিউজ
May 30, 2020
