এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহিকে হারালো ভারত। মাত্র ২৭ বল ব্যাট করেই ম্যাচ জিতেছেন। শুধু দাপুটে জয় না, এশিয়া কাপের প্রথম ম্যাচে আরও একাধিক নজির গড়লেন সূর্যকুমার যাদবরা। এশীয় দল হিসাবে টি-২০ ক্রিকেটে নজির গড়েছে টিম ইন্ডিয়া। এছাড়াও ক্রিকেটে সংক্ষিপ্ততম ফরম্যাটে বেশ কিছু রেকর্ড তৈরি হয়েছে কুলদীপ যাদব-শুভমান গিলদের হাত ধরে। এদিন টসে জিতে বল করার […]
খেলা
আনিসিমোভাকে হারিয়ে US Open চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রবিবার US ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে তিনি কার্যত দাঁড়াতেই দিলেন না আমান্ডা আনিসিমোভাকে। মাত্র ১ ঘণ্টা ৩৪ মিনিটের মধ্যেই ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন অ্যারিনা সাবালেঙ্কা। ৬-৩, ৭-৬(৩) ফলে স্ট্রেট সেটে জয় তুলে নিলেন তিনি। গতবারেও এই খেতাব জিতেছিলেন সাবালেঙ্কা। এ বারেও খেতাব ধরে রাখতে সফল হলেন ২৭ বছর বয়সি এই টেনিস তারকা। এই নিয়ে কেরিয়ারের […]
চিনকে ৭-০ গোলে হারিয়ে হকি এশিয়া কাপের ফাইনালে ভারত
চিনকে গোলের মালা পরিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল ৷ এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। চিনের বিরুদ্ধে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা। সুপার ফোরে গ্রুপ শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছে গেল ভারত। খেতাবি লড়াইয়ে মালয়েশিয়ার বিরুদ্ধেই খেলতে নামবে ভারতীয় হকি দল। গত ম্য়াচে ৪-১ গোলে […]
US Open: জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে ফাইনালে আলকারাস
শেষ আটের ম্যাচে জিতে নোভাক জকোভিচ জানিয়েছিলেন ফাইনালে আলকারাস-সিনার ম্যাচ যাতে না হয়, সেই পরিকল্পনাতেই রয়েছেন তিনি। ৩৮ বছর বয়সেও বাজিমাতের লক্ষ্যে নেমেছিলেন সেমিতে। কিন্তু শেষ হাসি হাসলেন কার্লোস আলকারাস। শুক্রবার মধ্যরাতে US ওপেনের সেমি ফাইনালে স্ট্রেট সেটে জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠলেন আলকারাস। ২২ বছর বয়সি এই স্প্যানিশ তারকা জয় পেলেন ৬-৪, ৭(৭)-৬(৪), ৬-২ ফলে। […]
SHIKHAR DHAWAN SUMMONED BY ED : বেআইনি বেটিং-অ্য়াপের আর্থিক তছরূপ মামলায় ধাওয়ানকে সমন ইডি-র
গত মাসে সুরেশ রায়নার পর ইডি’র জিজ্ঞাসাবাদের সামনে আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ এক বেআইনি অনলাইন বেটিং-অ্য়াপের আর্থিক জালিয়াতি মামলায় যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার সামনে শিখর ধাওয়ান ৷ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের (PMLA) আওতায় ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করবে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ৷ এমনটাই জানানো হয়েছে সংবাদসংস্থা পিটিআই’য়ের রিপোর্টে ৷ […]
জল্পনার অবসান, দায়িত্ব ছাড়লেন রজার বিনি, বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন রাজীব শুক্লা
বিসিসিআই-এর সভাপতির পদ ছাড়লেন রজার বিনি। বিনির জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা। বোর্ডের নির্বাচনের আগে পর্যন্ত শুক্লাকে সামলাতে হবে এই গুরুদায়িত্ব। শুক্লা এতদিন বিসিসিআইয়ের সহ সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। শেষ পর্যন্ত রজার বিনির জায়গায় বিসিসিআইয়ের সভাপতির আসনে বসলেন রাজীব শুক্লা। ইতিমধ্যেই বোর্ডের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী […]
ডায়মন্ড হারবারকে ৬-১ গোলে হারিয়ে ফের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
নর্থইস্ট: ৬ (আশির, পার্থিব, থই, জাইরো, রদ্রিগেজ, আলাদিন)ডায়মন্ড হারবার: ১ (লুকা) ফাইনালে এসে স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবার এফসির! সেমিতে ইস্টবেঙ্গলকে হারালেও শনিবাসরীয় ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের অভিজ্ঞতার কাছে অসহায় আত্মসমর্পণ করল ডায়মন্ড হারবার এফসি ৷ ফলত ঠোঁট আরে কাপের দূরত্বটা রয়েই গেল ৷ অন্যদিকে বাংলার ক্লাবকে ৬-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ডুরান্ড জিতে নিল ‘হাইল্য়ান্ডার্স’ ৷ যা […]
এশিয়া কাপে ‘টিম ইন্ডিয়া’কে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলার অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক
দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রশ্নে অবস্থান যা ছিল তাই থাকবে, তবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ম্য়াচ খেলার অনুমতি দিল কেন্দ্র ৷ বুধবার বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ আন্তর্জাতিক স্তরে যে কোনও ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান কী হবে ? তা জানিয়ে এদিন নয়া পলিসি ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ আর নয়া পলিসি মোতাবেক এশিয়া […]
ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার
প্রথম আবির্ভাবেই ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি ৷ অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন দল ৷ ডার্বি জিতেও সেমিফাইনাল হেরে আবার আঁধারে লাল-হলুদ ৷ আনোয়ার আলির বিশ্বমানের গোলে সমতায় ফিরেও লাভ হল না ৷ অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে ডুরান্ড থেকে বিদায় নিল ১৬ বারের চ্যাম্পিয়নরা ৷ দুই স্প্যানিশ […]
মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
দেড় বছর পর ডার্বি জয় করল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ২০২৩ সালে শেষবার জিতেছিল। সেখান থেকে কামব্যাক করল ২০২৫ সালে। বহু দিন পর ডার্বিতে মোহনবাগানের বিপক্ষে এতটা আধিপত্য দেখাল ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া গেল না মোহনবাগানের মাঝমাঠ। দাপট দেখিয়ে জিতল লাল-হলুদ। ডুরান্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলের ডিমানটাকোসের জোড়া গোলে হারল মোহনবাগান। ম্যাচের ফল ২-১। মোহনবাগানের হয়ে একমাত্র […]











