দেশ রাজনীতি

Budget 2026 : ভবিষ্যৎমুখী বাজেট, বিকশিত ভারত নির্মাণের দিশা দেখিয়েছে এই বাজেট, নির্মলার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক অ্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 140 কোটি নাগরিকের আকাঙ্খা পূরণ হবে বলে দাবি করে রবিবার তিনি জানান, বিকশিত ভারত নির্মাণ কীভাবে হবে, সেই দিশা রয়েছে এই বাজেটে ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য বাজেটে অপার সম্ভাবনা আছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ যুবক থেকে শুরু করে নরীদের আশা পূরণ করতেও সক্ষম […]

রাজনীতি

Budget 2026 : ‘ফেসলেস, বেসলেস এবং ভিশনলেস বাজেট’, বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

এদিকে, রবিবার দুপুরে বাজেট অধিবেশন শেষ হতেই এই বাজেটকে ‘দিশাহীন’ ও ‘ভিত্তিহীন’ বলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে হারের জ্বালা মেটাতে এবং বাংলা দখল করতে না-পারার আক্রোশে রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র । শুধু মৌখিক অভিযোগেই থেমে থাকেননি ডায়মন্ড হারবারের সাংসদ তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ৷ […]

জেলা রাজনীতি

মোদিজির নেতৃত্বে এবার সোনার বাংলা নির্মাণ হবে: অমিত শাহ

একমাসের মাথায় আবার পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শুক্রবার রাতে কলকাতায় পৌঁছন তিনি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য় বিজেপির নেতারা ৷ এরপর নিউটাউনের একটি হোটেলে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি ৷ শনিবার সকালে তাঁর প্রথম কর্মসূচি ব্যারাকপুরে ৷ সেখানে জনসভায় অংশ নিয়ে দুপুরে শিলিগুড়িতে চলে যাবেন বিজেপির ইতিহাসের এই সফলতম সভাপতি […]

কলকাতা রাজনীতি

তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনেই বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস ৷ মমতার সভার ঠিক আগেই কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি ৷ বুধবার তৃণমূল ভবনে তাঁর হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ এদিন তৃণমূলে যোগদান পর্বে […]

দেশ রাজনীতি

নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে বিমান দুর্ঘটনয় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

 বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের ৷ বুধবার সকালে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি ৷ তারপরই সেটিতে আগুন ধরে যায় ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও অ্যাম্বুলেন্স ৷জানা গিয়েছে, অজিত পাওয়ার এবং তাঁর নিরাপত্তারক্ষীরা বিমানটিতেই ছিলেন । আজ বারামতিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার […]

কলকাতা রাজনীতি

রাজ্য কমিটির পর স্থান নেই জেলা ইনচার্জের তালিকাতেও, ‘ব্রাত্য’ শুভেন্দু ঘনিষ্ঠ সজল-কৌস্তভ-শঙ্কুরা

বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করা হল। নয়া জেলা ইনচার্জদের তালিকাতেও স্থান পেলেন না দলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা। বুধবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে জেলা ইনচার্জদের তালিকায় মূলত প্রাধান্য পেয়েছে দলের পুরনো মুখেরা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিয়া ও কোচবিহারের প্রাত্তন সাংসদ […]

কলকাতা বিনোদন রাজনীতি

রাজ্যের ‘উন্নয়নের পাঁচালি’ সঙ্গে নিয়ে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এবার ‘উন্নয়নের পাঁচালি’। ভোটের আগে, তৃণমূলের মাস্টারস্ট্রোক এই ‘উন্নয়নের পাঁচালি’ই। নিজেদের জমানার উন্নয়নের খতিয়ান সাধারণের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্যের শাসক দল। বুধবার বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনেতার বাড়িতে পৌঁছল তৃণমূল জমানার, ১৫ বছরের উন্নয়নের পাঁচালি। বিকেল সাড়ে চারটার কিছু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা হন […]

কলকাতা রাজনীতি

প্রতি বুথে নিরাপত্তা-সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে হাইকোর্টে মামলা বঙ্গ বিজেপির সভাপতির

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) প্রক্রিয়া এখনও শেষ হয়নি৷ বিধানসভা ভোট কবে ঘোষণা হবে, তা নিয়ে এখনও কোনও খবর নেই৷ এই পরিস্থিতিতে রাজ্যের 83 হাজার পোলিং বুথের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য৷ তিনি চান এবারের বিধানসভা নির্বাচনে যেন রাজ্যের প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা হয়৷ […]

কলকাতা রাজনীতি

১১০ দিনের ‘হোমটাস্ক’ দিয়ে ডিজিটাল যোদ্ধাদের ২০২৬-এর ভোটযুদ্ধে নামালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 মাঠে-ময়দানে সভা, সমাবেশ, মিছিলের মাধ্যমে যেমন জবাব দেওয়া হচ্ছে, তেমনই সামাজিক মাধ্যমেও যুক্তিসহকারে তথ্য পেশ করতে হবে। আগামী ১১০ দিনের হোমটাস্ক দিয়ে ছাব্বিশের ভোটযুদ্ধে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নামালেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল কনক্লেভ আয়োজন করেছিল তৃণমূল। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—শীর্ষক কর্মসূচি হয়েছিল। বিভিন্ন জেলা থেকে ১০ হাজার তৃণমূলের ডিজিটাল […]

কলকাতা রাজনীতি

প্রশান্ত কিশোরের বাড়িতে তল্লাশি নয় কেন? ২০২০ সালের মামলার ভিত্তিতে তদন্তে আইপ্যাকে ইডি হানা নিয়ে প্রশ্ন তৃণমূলের

২০২০ সালের ২৭ নভেম্বর কয়লা পাচার মামলার তদন্তে নামে ইডি কয়লা পাচার মামলায় অভিযান হলে, সেই সময় আইপ্যাকের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের বাড়িতে তল্লাশি নয় কেন? বৃহস্পতিবার আচমকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পরই প্রশ্ন তৃণমূলের। অমিত শাহ ইডিকে ব্যবহার করে দলের ডেটা চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ তুলে শুক্রবারও সরব তৃণমূল। তৃণমূল […]