দেশ রাজনীতি

আজ মধ্যপ্রদেশের ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার মধ্যপ্রদেশের ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেখানকার একটি সভা থেকে তিনি বক্তৃতা দেবেন। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী ডাটিয়া এবং সাতনা এয়ারপোর্টেরও উদ্বোধন করবেন। সফরকালে তিনি ৪৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে অটল গৃহ সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা […]

কলকাতা রাজনীতি

সিঁদুর নিয়ে বিভাজনের রাজনীতি করবেন না, প্রধানমন্ত্রীকে তোপ তৃণমূলের

অপারেশন সিঁদুরের সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির হাতিয়ার করছেন, এমন অভিযোগ আগেই তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে একই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ শুক্রবার আরও একধাপ এগিয়ে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিল তৃণমূল ৷ বলল, সিঁদুর নিয়ে বিভাজনের রাজনীতি করবেন না ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন প্রধানমন্ত্রী […]

দেশ রাজনীতি

‘সন্ত্রাসবাদ সাপের মতো, ফণা তুললেই গর্ত থেকে বের করে মারবো’, বিহারের জনসভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সন্ত্রাসবাদকে সাপের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফণা তুললেই গর্ত থেকে টেনে বের করে মেরে ফেলা হবে বলেও বিহারের রোহতাসের জনসভা থেকে হুঁশিয়ারি দিলেন ৷ সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের লড়াই চলবে ৷ দু’দিনের বিহার সফরে শুক্রবার রোহতাসে জনসভা করেন তিনি ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার […]

জেলা রাজনীতি

‘বাংলায় একসঙ্গে প্রচুর সংকট, ছড়িয়ে হিংসা ও অরাজকতা, মেয়েদের সুরক্ষার অভাব’, দাবি প্রধানমন্ত্রী মোদির

নির্বাচনের আগে রাজ্যে এসে পশ্চিমবঙ্গে ‘সংকটমোচনের’ প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ বাংলা বর্তমানে পাঁচটি সংকটের সম্মুখীন বলে দাবি করেন তিনি ৷ রীতিমতো পয়েন্ট আকারে সেই সব সংকটের কথা উল্লেখ করে তার থেকে মুক্তি পেতে বিজেপির প্রতি আস্থা রাখার আহ্বান জানালেন মোদি ৷ সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ ফলে এদিন প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে তারই […]

কলকাতা রাজনীতি

বাংলার ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না’, মোদিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

অপারেশনের সিদুঁরের পর এবার অপারেশন বেঙ্গল! ‘বাংলার ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না’, মোদীকে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বললেন,  ‘একটা কাজ করুন, আপনার যদি এতই হিম্মত, টিভি বিতর্কে বসুন। সরাসরি প্রধানমন্ত্রী আর আমরা লড়াই হবে। টেলিপ্রমটারও আনতে পারেন’। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এসে বলছেন, অপারেশন সিঁদুরের মতো অপারেশন বেঙ্গল করবে! তার মানে জঙ্গিদের […]

কলকাতা রাজনীতি

‘আপনি কেন আপনার স্ত্রীর মাথায় সিঁদুর পরাচ্ছেন না ?’’ মোদিকে পালটা আক্রমণ মমতার

প্রথমে বলতেন চাওয়ালা, তারপর হলেন পাহারাদার, এখন আবার সিঁদুর বেচতে নেমেছেন অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ বললেন, ‘‘আপনি কেন আপনার স্ত্রীর মাথায় সিঁদুর পরাচ্ছেন না ?’’ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে একটি সরকারি কর্মসূচি ও জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জনসভায় দেওয়া ভাষণে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী […]

বিদেশ রাজনীতি

ট্রাম্প ও মাস্কের সম্পর্কে ভাঙন! মার্কিন প্রশাসন থেকে অব্যাহতি নিলেন ধনকুবের ইলন মাস্ক ৷

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্কে ভাঙন ! ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নিলেন ধনকুবের ইলন মাস্ক ৷ দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর মাস্ককে নিজের বিশেষ পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন ডোন্ডাল ট্রাম্প। পাশাপাশি প্রশাসনের ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসাবে মাস্কের জন্য আলাদা দফতর একটি তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ কিন্তু বুধবার ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে […]

দেশ রাজনীতি

বিজেপি নেতার মামলায় গাফিলতি, দিল্লি পুলিশকে  তীব্র ভর্ৎসনা আদালতের

সাম্প্রদায়িক টুইট করায় অভিযুক্ত বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে অনুপযুক্ত তদন্ত করায় আদালতে ভর্ৎসিত হল দিল্লি পুলিশ। ২০২০ সালে কপিল মিশ্র টুইট করে লিখেছিলেন, আম আদমি পার্টি এবং কংগ্রেস শাহিনবাগে মিনি পাকিস্তান তৈরি করেছে। তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা ভোট আদতে ভারত-পাকিস্তানের লড়াই। এই বক্তব্যের ফলে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত বছরের মার্চ […]

রাজনীতি

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এবং অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন হোক, প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদদের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা? হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে? তাদের ধরতে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র? এসব প্রশ্নের জবাব চেয়ে ফের সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলল বাংলার শাসকদল তৃণমূল। মঙ্গলবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ছিলেন লোকসভা ও রাজ্যসভা প্রায় সব জনপ্রতিনিধি। সেখানে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রের […]

কলকাতা রাজনীতি

তেজস্বীর দ্বিতীয় সন্তান জন্মাল কলকাতার হাসপাতালে, সদ্যোজাতকে দেখতে গেলেন মমতা, কথা বললেন লালুর সঙ্গে

ফের ঠাকুরদা হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব । মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে লালু-পুত্র তেজস্বী যাদবের পুত্রসন্তান । সদ্যোজাত সন্তানের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তেজস্বী । হাসপাতাল সূত্রে খবর, সন্তান এবং মা দু’জনেই এখন ভালো আছেন । সোমবার রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তেজস্বীর স্ত্রীকে । সেখানে মঙ্গলবার […]