banganews.net

যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’-র বিশাল পদযাত্রা শেষে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরের সভা থেকে গেরুয়া রঙের কোনও অপমান সহ্য করা হবে না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ‘পরিষ্কার বার্তা দিয়ে গেলাম, শুধু সতর্ক করে গেলাম। গেরুয়া নিয়ে কুরুচিকর কিছু লেখার বলার আগে পাঁচবার ভাববেন। কালকে বেলা এগারোটা থেকে বিধানসভার বিশেষ অধিবেশন বসছে, উচ্চ শিক্ষায় নীতি বদল হবে।’ তিনি আরও বলেন, ‘আমি কিছু দিনের মধ্যেই এখানে সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে যারা গেরিয়াকে অপমান করছেন তাদের শিক্ষা দিতে হনুমান চালিশা ও গীতা পাঠ করতে আসবো আবার।’ এদিনের অনুষ্ঠান মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন কার্তিক মহারাজ, ছিলেন উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় ও মন্ত্রী তাপস রায়। যাদবপুরের সভা থেকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘১১-তে পণ করেছিলাম কমিউনিস্টদের সরাবো, মোদিজির নেতৃত্বে ২৬-এ বলেছিলাম জামাতি সরকারকে সরাবো, আপনাদের আশীর্বাদে সেটা হয়েছে। আমি শপথ নিয়েছি এই যাদবপুরে সংস্কৃতির পীঠস্থান সেখানে যারা গেরুয়াকে অপমান করেছেন তাদের শিকড়-সহ উপড়ে ফেলব। স্বামী বিবেকানন্দের মাটি, প্রণবানন্দের মাটিতে গেরুয়াই হবে, গেরুয়াই হবে, গেরুয়াই হবে।’