প্রধানমন্ত্রীর বার্তা দেওয়ার পরেও আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ৷ বৃহস্পতিবার সকালে এক্স পোস্টে মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির জন্য ‘ফাস্ট-ট্র্যাক আদালত’ গঠনের ঘোষণা করে বলেন, “আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই ।” প্রধানমন্ত্রীর ওই পোস্টের প্রতিক্রিয়ায় সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি শেয়ার করেন ৷ যার ক্যাপশন ছিল “হাই, মাই নেম ইজ নাথিং” (হাই, আমার নাম ‘কিছুই না’)। পাশাপাশি সিজেপি-র পক্ষ থেকে পোস্ট করা হয়, “ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে ।” সিজেপি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানালেও বলেন যে, প্রায় দেড় মাস ধরে চলা আন্দোলনের পর এই সাড়া পাওয়া গিয়েছে এবং বারবার প্রশ্নপত্র ফাঁসের মূল কারণটির কোনও উত্তর এতে মেলেনি ।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তর ছাড়ব না: সিজেপি
Byবঙ্গনিউজ
Jul 23, 2026
banganews.net