ভারতীয় সংস্থা বায়োকনের তৈরি ওষুধ Itolizumab এবার করোনা রোগীর উপর প্রয়োগের অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। Itolizumab আদতে সোরাসিসের ওষুধ। বাজারে সারাবছরই পাওয়া যায়। কিন্তু করোনা রোগীকে এই ওষুধ কেন? গবেষকরা বলছেন, করোনা ভাইরাস শরীরের দখলনিতে থাকে দ্রুত এবং দেহের ইমিউন সিস্টেম বা প্রতিরোধের দেওয়াল ভেঙে যেতে থাকে। একে চিকিত্‍সা পরিভাষায় একে সাইটোকিন স্টর্ম বলে। একদল গবেষক দেখিয়ে আসছেন , সোরাসিসের এই ওষুধ শরীরের প্রতিরোধ কাঠামোর এই ধ্বংস রুখে দিতে পারে এই ওষুধ। তবে, চিকিত্‍সকরা এই ওষুধ মৃদু সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। শুধু আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে চিকিত্‍সকের পর্যবেক্ষণে থাকা অবস্থায় এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। রোগীর অক্সিজেন সাপোর্ট থাকলে এই ওষুধ ব্যবহারের কথা ভাবতে পারবেন চিকিত্‍সকরা। বায়োকনের এই Itolizumab-এর মূল পেটেন্টটি কিউবার সেন্টার ফর মলিকিউলার ইমিওনোলজিতে তৈরি।