৩ দিনের জন্য রাশিয়া সফরের রওনা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাত্সি জার্মানকে হারিয়ে জয়লাভ করে রাশিয়া। সেই জয়লাভের ৭৫তম বিজয় উত্সব উপলক্ষে মিলিটারি প্যারেড অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজনাথ সিং। মস্কোতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ভারত-রাশিয়া সামরিক বিষয়েও আলোচনা হবে। ভারত-চিন সীমান্ত বিবাদে গালওয়ানে ২০ সেনা মৃত্যুর পর রাজনাথ সিংয়ের রাশিয়া সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিনি টুইটে লেখেন,”তিনদিনের জন্য রাশিয়া সফরের উদ্দেশে রওনা দিচ্ছি। এই সফর ভারত-রাশিয়ার সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এছাড়াও, সামরিক বিষয়ে আলোচনা হবে। এছাড়াও, মস্কোতে ৭৫তম বিজয় দিবস উত্সবে সামিল হতে হবে, সেহানে উপস্থিত থাকব।”

