November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
দেশ

দিল্লিতে সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী

সাতসকালে দিল্লির প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুই আততায়ী৷ দিল্লি শহদরা এলাকায় এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সুনীল জৈন৷ ৫২ বছর বয়সি ওই ব্যবসায়ী এ দিন সকালে যখন প্রাতঃভ্রমণ সেরে ফিরছিলেন, তখনই ফরশ বাজার থানা এলাকার বিশ্বাসনগরে মোটরসাইকেল করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত্যু নিশ্চিত করতে পর পর আটটি গুলি করা হয় ব্যবসায়ীকে৷ এর পর ঘটনাস্থল ছেড়ে পালায় আততায়ীরা৷