জম্মু-কাশ্মীরঃ এক মহিলা পুলিশ আধিকারিককে শনিবার দুপুর ২টো ৪০ নাগাদ জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় গুলি করে হত্যা করল জঙ্গিরা। শরীরে বুলেটের ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামেই তাঁকে জঙ্গিরা গুলি করে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। জোরকদমে শুরু হয় তল্লাশি। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা তন্নতন্ন করে খুঁজে দেখা হয়। এখানেই ভেহিল গ্রামে মহিলা স্পেশাল পুলিশ অফিসার খুশবু জানের বাড়ি। সেখানেই ছিলেন তিনি। তখনই আচমকা সেখানে হাজির হয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তারপর সেখান থেকে পালায়। লুটিয়ে পড়েন খুশবু জান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *