সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন মিশন শক্তির কথা। দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল অস্ত্র গুরুত্বপূর্ণ বলে তিনি জানান । ঠিক তারপরই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রতিরক্ষা গবেষক সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টুইটে লেখেন, ‘‌প্রধানমন্ত্রীকে আমি শুভেচ্ছা জানিয়েছি বিশ্ব নাট্য দিবস পালন করার জন্য। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন খুবই গর্বের কাজ করেছে।’‌ লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই চমকের রাজনীতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তারই বহিঃপ্রকাশ করেছেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *