অবশেষে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন
আজ কংগ্রেসে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‌আমি নেহরু এবং গান্ধীর সমর্থক।’‌ এমনকী রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন বলেছেন, ‘‌আমার থেকে ছোট হলেও রাহুল এখন দেশের জনপ্রিয় নেতা। নেহরু গান্ধী পরিবারকে আমি সমর্থন করি। এবং আমার মতে তাঁরাই দেশ গঠন করেছেন।’‌ গত কয়েক মাস ধরেই শত্রুঘ্ন সিনহার সঙ্গে বিজেপির সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছিল। প্রকাশ্যে মোদির বিরুদ্ধে একাধিক মন্তব্য করে অমিত শাহের রোষে পড়েছিলেন তিনি। এমনকী কলকাতায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাজোটের মঞ্চেও বক্তব্য রেখেছিলেন শত্রুঘ্ন সিন্‌হা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *