মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তেজ বাহাদুর বলেছেন, যিনি জওয়ানদের দেখিয়ে ভোট চান তিনি, অথচ জওয়ানদের জন্য কিছুই করেননি প্রধানমন্ত্রী।

বারাণসীঃ ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় বিএসএফ জওয়ানদের করুণ অবস্থার কথা প্রকাশ্যে এনেছিলেন তেজ বাহাদুর। সোশ্যাল মিডিয়ায় বিএসএফ জওয়ানদের দেওয়া নিম্নমানের খাবারের ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই প্রাক্তন বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুরই এবার বারাণসীতে মোদিকে টক্কর দেবেন। সত্যি কথা ফাঁস করে দিয়েছিলেন বলে সময়ের আগেই চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল তেজ বাহাদুরকে। মনে মনে সেই রাগ এবং ক্ষোভ এখনও পুষে রেখেছেন প্রাক্তন এই বিএসএফ কনস্টেবল। সেকারণেই একাধিক রাজনৈতিক দল তাঁকে প্রস্তাব দিলেও তা নেননি তিনি। উল্টে খারিজ করে দিয়ে বলেছেন নির্দল প্রার্থী হিসেবেই বারাণসীতে দাঁড়াবেন তিনি। মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তেজ বাহাদুর বলেছেন, যিনি জওয়ানদের দেখিয়ে ভোট চান তিনি, অথচ জওয়ানদের জন্য কিছুই করেননি প্রধানমন্ত্রী। ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *