গুজরাতঃ আজ গুজরাতে ভোট প্রচারে বিতর্কের পারদ চড়িয়ে দিয়ে ফতেপুরার বিজেপি বিধায়ক দাবি করেছেন, কে কাকে ভোট দিচ্ছে তা দেখতে পাবেন নরেন্দ্র মোদি। ফতেপুরের বিজেপি প্রার্থী জসওয়ান্ত সিং ভাবোর। তাঁর হয়ে প্রচারে নামেন এলাকার বিজেপি বিধায়ক রমেশ কাটারা। তিনি ভোটারদের কার্যত হুমকির সুরে বলতে থাকেন, ‘কে বিজেপিকে আর কে কংগ্রেসকে ভোট দিচ্ছেন তা জানা যবে। আধার কার্ড সহ সমস্ত কার্ডে এখন ছবি রয়েছে। যদি এই বুথ থেকে কম ভোট পড়ে, তাহলে তা জানতে পারবেন মোদি-সাহেব। তখন আর কাজ পাবেননা। রমেশ কাটারার দাবি, কে কাকে ভোট দিচ্ছে তা দেখার জন্য পোলিং বুথে ক্যামেরা থাকবে। আর প্রধানমন্ত্রী মোদি তা দেখতে পাবেন। এরপরই তাঁর হুমকি, বিজেপির প্রার্থী জসওয়ান্ত ভাবোরকেই ভোট দিতে হবে। আর সঠিকভাবে দেখেশুনে পদ্মফুলের পাশের বোতামকেই টিপতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *