তল্লাশি চালাতে গিয়ে কর্নাটকে যা ঘটেছে তা একেবারে নজির বলা চলে। বেঙ্গালুরু থেকে শিবগঙ্গগামী একটি গাড়িকে আটক করে তল্লাশি চালাচ্ছিল পুলিস। কিন্তু গাড়ি থেকে বাক্সপত্র নামানোর সময় সেখানে একটি টায়ারও রাখা ছিল। সেই টায়ার নামাতে গিয়ে একেবারে হিমসিম খেলে হয় পুলিসকর্মীদের। এতোটাই ভারী ছিল টায়ারটি। সন্দেহ হওয়ায় টায়ারের হাওয়া বের করার চেষ্টা করেন পুলিসকর্মীরা। কিন্তু শতচেষ্টা করেও টায়ারের হাওয়া বের করতে পারছিলেন না তাঁরা। সন্দেহ হওয়ায় টায়ারটি কাটতে শুরু করেন তাঁরা। টায়ার কাটতেই রাশি রাশি টাকা বেরিয়ে এল। ২০০০ টাকার নোটের প্রায় ২০টি বান্ডিল সযন্তে টায়ারের মধ্যে ভরা ছিল। হিসেব করে দেখা গিয়েছে প্রায় ২কোটি ৩০ লক্ষ টাকা ছিল তাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *