হক জাফর ইমাম, মালদাঃ স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদা মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম শিবানী মন্ডল (১৩)। বাবা অভয় মন্ডল পেশায় শ্রমিক। বাড়ি মালদা মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা গ্রামে। মৃত শিবানী পাঁচঘড়ি টোলা হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ত। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ ছিলনা। সেই সময় ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। রাতে পরিবারের লোকেরা ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে পরিবার ও পুলিশের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *