হক জাফর ইমাম, মালদাঃ টোটো কেনা কে কেন্দ্র করে স্ত্রী ও পুত্রের সঙ্গে বিবাদের জেরে মদ্যপ বাবার তান্ডবে আঙুল খোয়ালো ছেলে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাল্লিটোলা গ্রামে। এই গ্রামে এই গ্রামে অপু মন্ডল ও তার মা চঞ্চলা মন্ডল নিজের পরিবারের রোজগার বাড়াবার জন্য লোন করে একটি টোটো কেনে।এর পরে মদ্যপ সুদন মন্ডল তার স্ত্রী ও পুত্রর সঙ্গে পরিবারের সঙ্গে ঝামেলা বাধায়। টোটোটি কেন সুজন মন্ডল এর নামে কেনা হলো না এই নিয়েই স্বামীর সঙ্গে মা ও ছেলের অশান্তিবাধে। অবশেষে আজ মা ও ছেলে নতুন টোটোর পুজো দিতে যাওয়ার সময় স্বামী পিছন থেকে হাসুয়া নিয়ে স্ত্রী চঞ্চলা কে আক্রমণ করতে আসে। অপু মন্ডল মাকে বাঁচাতে এগিয়ে গেলে মদ্যপ বাবা অপুর হাতে বসিয়ে দেয় এক কোপ সাথে সাথেই আঙুলটি কেটে যায় এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অপু মন্ডল বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে এই ধরনের কোন অভিযোগ থানায় হয়নি। তবে আমরা শুনেছি এবং ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক’ আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *