ছত্তিসগড়ে জাতীয় সড়কে রানিসাগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় মদ বোঝাই একটি ট্রাক । ঘটনাস্থানে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ । কিন্তু স্থানীয়রা কার্যত হামলে পড়েন । স্থানীয়রা যে যার মতো বোতল চুরি করে পালায়। তাদের সামাল দিতে কালঘাম ছোটে পুলিশের । ট্রাকচালক সামান্য আহত হয়েছেন । জেলা হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে । আবগারি বিভাগের আধিকারিক জানিয়েছেন, ওই ট্রাকে প্রায় ২০ লাখের মদ ছিল ।

