দিল্লির লোধি রোডের সিবিআই সদর দপ্তরে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  এদিন সকাল ১১ টা নাগাদ  সিবিআই অফিসের পার্কিং এরিয়া থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। পার্কিং এলাকায় কালো ধোঁয়া দেখতে পেয়েই দ্রুত ছুটে আসেন আধিকারিকরা। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।