November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

পারাদ্বীপ বন্দরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭টি নৌকা

পারাদ্বীপের নেহেরু বাংলা ফিশিং হারবারে আগুন লাগে ৷ বৃহস্পতিবার আগুন লাগার কথা জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, বিধ্বংসী আগুনে ১২ টি বড় নৌকা এবং ৫ টিরও বেশি ইঞ্জিন চালিত ছোট নৌকা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ তবে কী কারণে এই আগুন লাগল তার কারণ এখনও নিশ্চিত করে বলা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর মিলেছে, ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ মৎস্য বন্দরে আগুন লাগে ৷ দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ জানা গিয়েছে, ওইদিন বিকাল পাঁচটার দিকে ১ নম্বর জেটিতে একটি নৌকায় আগুন লাগে ৷ এরপরই সেই আগুন দ্রুত আশেপাশের নৌকোগুলিতে ছড়িয়ে পড়ে। পারাদ্বীপের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিরঞ্জন বেহেরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল ৷ সংবাদ সংস্থাকে তিনি বলেন, “পারাদ্বীপ ফিশিং হারবারে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ কোনও হতাহতের খবর নেই ৷ আগুন নেভানোর জন্য প্রায় ১০টি পরে আরও দু’টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল ৷” স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত নৌকাগুলোর মধ্যে ৫টি বড় এবং বাকি ৬টি ছোট নৌকা ছিল। আগুন লাগার সঠিক কারণ যদিও স্পষ্ট করে বলতে পারেনি কেউই ৷ আতঙ্ক এড়াতে এলাকায় পাঁচটি বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পারাদ্বীপের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ শীর্ষ আধিকারিকরাও দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ এই বন্দরে গড়ে প্রায় ৬৫০টি বড় নৌকা এবং ৪০০টি ছোট নৌকা প্রতিদিনই থাকে ৷