কলকাতা হাইকোর্টে ধাক্কা আইএসএফের । আসন্ন উপনির্বাচনে ‘খাম’ প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে আইএসএফের (ISF) দায়ের করা আবেদন বুধবার খারিজ করলেন বিচারপতি কৃষ্ণা রাও ৷ ফলে ৬ অক্টোবর মঙ্গলবার উপনির্বাচনে তাদেরকে আলমারি প্রতীকেই লড়তে হবে । আইএসএফ হাইকোর্টে দাবি জানিয়েছিল যে, তাদের আপত্তি সত্ত্বেও ‘খাম’ প্রতীকটি- যা নিয়ে তারা ২০২৪ সালের লোকসভা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল- তা চলতি উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন হঠাৎ করে সেই প্রতীক দিয়েছে ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূল দলকে । বুধবার বিচারপতি কৃষ্ণ রাও আদালতে ঘোষণা করেন যে, আইএসএফ-এর আবেদনটি খারিজ করা হল । নির্বাচন কমিশন সম্প্রতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফ-কে ‘খাম’ প্রতীকের পরিবর্তে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করেছিল । নির্বাচনী সংস্থার এই পদক্ষেপ ক্ষমতার যৌক্তিক প্রয়োগ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে আইএসএফ আবেদন জানিয়েছিল যেন নির্বাচন কমিশন ‘খাম’ প্রতীকটি ফ্রিজ করে দেয় । এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায় যে, আইএসএফ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হলেও ‘স্বীকৃত’ দল নয়; তাই বিজেপি বা কংগ্রেসের মতো কোনও প্রতীক স্থায়ীভাবে ধরে রাখার অধিকার তাদের নেই । আদালতে শুনানিকালে নির্বাচনী সংস্থার আইনজীবী জানান যে, আইএসএফ-কে ‘খাম’ প্রতীকটি কেবল দুটি নির্বাচনে ব্যবহারের জন্যই বরাদ্দ করা হয়েছিল । কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ । বুধবার সেই আবেদনই খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ তবে উপনির্বাচনে আইএসএফকে (ISF) ‘খাম’ প্রতীক না দেওয়া নিয়ে সোমবার ফের নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও । মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন । বুধে আইএসএফের সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণা ঘোষ ৷

