November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
বিদেশ

পণবন্দিদের এখনই মুক্তি দিতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে, হামাসকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

 গাজা ভূখণ্ডে পণবন্দি মার্কিন নাগরিকদের ছাড়াতে হামাসের সঙ্গে গোপন বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল, মঙ্গলবার এমনই দাবি করে একটি সংবাদমাধ্যম। যদিও সেই বৈঠকে কোনও গোপনীয়তা নেই বলেই জানিয়েছে ওয়াশিংটন। পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন তাঁরা। তবে শুধুই মার্কিন নাগরিক নয়, সব পণবন্দিদের দ্রুত মুক্তি দিতে হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেরকম না করলে হামাসকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জঙ্গিগোষ্ঠী হামাসকে  হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘সব পণবন্দিদের পরে নয়, এখনই মুক্তি দিতে হবে। সঙ্গে যাঁদের খুন করেছ তাঁদের মৃতদেহেও ফিরিয়ে দিতে হবে। নইলে তোমাদের সব শেষ হয়ে যাবে। শেষবারের মতো বলছি, গাজা ছেড়েও চলে যাও তোমরা। গাজার মানুষদের বলছি, একটা সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা পণবন্দিদের আটকে রাখতে হামাসকে সাহায্য করবেন না। যদি করেন তাহলে আপনারাও মরবেন।’ এরই সঙ্গে ট্রাম্প ইজরায়েলকে সবরকম সাহায্য করার কথাও জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে হামাসকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘যা ঘটবে আপনাদের সঙ্গে তা কল্পনারও বাইরে।’ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আপাতত শেষ হয়েছে ইজরায়েলের। যদিও তেল আবিব চেয়েছিল এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলুক এই যুদ্ধবিরতি। কিন্তু হামাসের দাবি ছিল, যুদ্ধবিরতির দ্বিতীয় চুক্তি এখনই স্বাক্ষরিত হয়ে যাক। সেই পথে হাঁটেনি তেল আবিব।