বিহারে ভোটের ফল চাই হোক না কেন, এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। মঙ্গলবার পাটনায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন প্রদেশ বিজেপির সভাপতি সুশীল মোদি। একইসঙ্গে এদিন বিজেপি এলজেপি-কে সাফ জানিয়ে দিয়েছে, তারা যেন তাদের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি না ব্যবহার করে। কারণ বিহারে নীতীশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই তারা ভোট লড়বে। সুশীল মোদি এদিন বলেছেন, বিজেপি, জেডিইউ, জিতন রাম মান্‌ঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা বা এইচএএম এবং বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি মাত্র চারটি দলই প্রচারে মোদির ছবি ব্যবহার করতে পারবে। এলজেপি-কে দ্বারা মোদির ছবির অপব্যবহার রুখতে বিজেপি প্রয়োজনে নির্বাচন কমিশনে চিঠি লিখে আবেদন জানাবে।