গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজার ১৩২ জন। অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৫৬৩ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। রবিবারের বুলেটিন অনুযায়ী দেশে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হল ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭। এদিকে সুস্থতার হারে এদিন নয়া রেকর্ড দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী করোনায় সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। অ্যাক্টিভ কেসের হার ০.৬৭ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.৭৫ শতাংশ।

