গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৮১ হাজার ৪৬৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। সুস্থ হয়েছেন ৫০,৩৫৬ জন।  এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৩৯ জন।  বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ লক্ষ ১৪ হাজার ৬৯৬ জন। এপর্যন্ত এই রোগে দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৯৬ জন।  গতকালের শেষ হিসেব অনুযায়ী দেশে মোট ৬ কোটি ৮৭ লক্ষ ৮৯ হাজার ১৩৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।