গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই সময়ে দেশে ২,৬২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭ জন। মোট মৃত ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন। গতকাল পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬, একদিনে মৃত ২ হাজার ৬২৪
Byবঙ্গনিউজ
Apr 24, 2021
