ছটপুজোর পরই লখনউ সফরে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে মমতার এই উত্তরপ্রদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ সূত্রের দাবি, যোগী রাজ্যে গিয়ে তাঁর সরকার ও দলের বিরুদ্ধে প্রচারে ঝাঁপাবেন মমতা ৷ আওয়াজ তুলবেন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের পক্ষে ৷ সপা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই টেলিফোনে পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন অখিলেশ ও মমতা ৷ 2022-এর উত্তরপ্রদেশ নির্বাচনের আগে মমতা কবে কোথায় প্রচারে অংশ নেবেন, তা নিয়েও তাঁদের দু’জনের মধ্যে আলোচনা চলছে ৷ সূত্রের দাবি, উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরতে মমতার দেখানো পথেই হাঁটছেন অখিলেশ ৷ ছোট ছোট দল তৈরি করে একেবারে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন সপা প্রতিনিধিরা ৷

