আজ, সোমবার ভারতের স্বাধীনতা দিবস । এই বিশেষ দিনে সকাল সকাল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, “সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!”। প্রতিবছরের এতো এবারও লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। এরপর ভাষণ দেবেন তিনি। রেড রোডে কুচকাওয়াজে অংশ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছর! আজকের দিনে আমি সেই বীরদের স্মরণ করব, যাঁদের আত্মবলিদানের বিনিময়ে এই দেশে স্বাধীনতা এসেছে। আমরা ভারতীয়রা, তাঁদের সেই ঐতিহ্যকে ধরে রাখব এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকারকে সংরক্ষণ করব।”