November 24, 2026
BREAKING NEWS
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেবSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরসেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯
দেশ

অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চিনের সেনাকর্তাদের বৈঠক

অরুণাচল প্রদেশ সীমান্তে সংঘাত এড়াতে এবং শীতের আগে সামরিক উত্তেজনা কমাতে দীর্ঘ বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের শীর্ষ সেনাকর্তারা। সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহে দিওয়ালির পর ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় সেনার তিন নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া এবং চিনের শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও। এর আগে সেপ্টেম্বর মাসে কিবিথু সেক্টরের ওয়াচা-দামাই বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টে পূর্ব সেক্টরে প্রথম কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছিল। তবে সম্প্রতি টাকসিং ও আসাফিলা সহ অরুণাচলের বিভিন্ন অংশে টহলদারি নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *