আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিয়ম-৪ মিশনের যাত্রীদের স্বাগত জানাতে তৈরি ছিলেন মহাকাশ স্টেশনের বাসিন্দারা ৷ দীর্ঘ ২৪ ঘণ্টার মহাকাশ সফর শেষে ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ আইএসএস-এ ডকিং প্রক্রিয়া শুরু করে শুভাংশুদের স্পেসএক্স ড্রাগন মহাকাশযান ৷ আইএসএস-এ প্রথমে পা রাখেন মহাকাশচারী পেগি হুইটসন ৷ পৌঁছনো মাত্র তাঁরা মহাকাশ স্টেশনে উপস্থিত বাসিন্দাদের আলিঙ্গন করেন ৷ অ্যাক্সিয়ম ৪-এর যাত্রীদের ফলের রসও খেতে দেওয়া হয় ৷ আগামী দু’সপ্তাহ নানা ধরনের গবেষণার জন্য এখানেই থাকবেন শুভাংশুরা ৷ মহাকাশে স্পেসএক্স ড্রাগনের আসনের চালক শুভাংশু ডকিং প্রক্রিয়া করার সময় উত্তরপ্রদেশের লখনউয়ের সিটি মন্তেসারি স্কুল থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন তাঁর বাবা-মা ৷ পরিবারের অন্য সদস্য থেকে শুরু করে বন্ধু এবং আত্মীয়রাও উপস্থিত ছিলেন ৷ ভারতীয় বায়ুসেনার পাইলট সূক্ষ্ম ও জটিল ডকিং প্রক্রিয়া নিখুঁতভাবে সামলেছেন ৷ প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন লখনউয়ের ছেলে ৷ এই ঐতিহাসিক মুহূর্তে তাঁর মায়ের চোখে জল এসে যায় ৷ ভারতের তেরঙা হাতে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন সবাই ৷
শুভাংশুর হাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল ডকিং


