November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার সংসদ চত্বর, ধাক্কাধাক্কিতে আহত দুই বিজেপি সাংসদ

আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি সংসদ চত্বরে ৷ ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মারার অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ এই ঘটনায় আহত হয়েছেন বিজেপির আরও এক সাংসদ মুকেশ রাজপুত ৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পাল্টা রাহুল গান্ধি বিজেপি সাংসদদের বিরুদ্ধে তাঁকে ধাক্কা মারা ও অধিবেশন কক্ষে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, তাঁদের প্রবীণ সাংসদ প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধি ৷ আর তার জেরেই আহত হয়েছেন তিনি ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে বিআর আম্বেদকরের নাম নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সংসদ চত্বরের ভিতরে প্রতিবাদ মিছিল করছিল বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লকের সাংসদরা ৷ অভিযোগ, সেই সময় এনডিএ সাংসদরাও একটি প্রতিবাদ মিছিল করছিলেন ৷ সেই দুই মিছিলকে কেন্দ্র করেই দু’পক্ষের সাংসদদের মধ্যে সংঘাত তৈরি হয় বলে অভিযোগ ৷ যদিও, পরবর্তী সময়ে রাহুল গান্ধি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন, “আমি যখন সংসদ ভবনে ঢুকতে যাই, তখন বিজেপির সাংসদরা আমাকে ধাক্কা মেরেছেন ৷ এমনকি আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ৷ সংসদ ভবনে ঢোকার অধিকার রয়েছেন আমাদের ৷” ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান এবং প্রহ্লাদ জোশী তাঁদের দুই আহত সাংসদকে দেখতে দিল্লির আরএমএল হাসপাতালে যান ৷ জানা গিয়েছে, প্রতাপ সারাঙ্গির মাথায় সেলাই পড়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোনে প্রতাপ সারাঙ্গি এবং মুকেশ রাজপুতের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ৷