রাফাল বিমান সমেত ফ্রান্সের বায়ু সেনার বেশ কিছু বিমান নামে ভারতে ৷ সেগুলি তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার সুলুর বেস ক্যাম্পে ছিল ৷ প্রশান্ত মহাসাগরে একটি বিশাল সামরিক অভিযান চালাচ্ছে ফরাসি বায়ু সেনা ৷ ১০ অগাস্ট বিকেল নাগাদ সুলুরে জ্বালানি ভরতে আসে বিমানগুলি ৷ পরদিন ১১ অগাস্ট আবার উড়ে যায় নিউ ক্যালেডোনিয়ার উদ্দেশ্যে ৷ ভারতীয় বায়ু সেনার সঙ্গে ফ্রান্সের বায়ুসেনার এই সহযোগিতার সম্পর্ক একটি চুক্তির অঙ্গ ৷  জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরে দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে ১০-১১ অগাস্ট প্রযুক্তিগত কারণে ফ্রান্সের বায়ু সেনা সুলুরে অবতরণ করে ৷ ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি মিশনে নেমেছে ৷ যার কোড ‘পেগাস ২২’ ৷